Surrealistic World in the Stories of Sunil Gangapadhyay: An Intellectual Survey
Main Article Content
Abstract
সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পে তারুণ্য, যৌবন এবং প্রেমের এক অপূর্ব সমাবেশ লক্ষ্য করা যায়। লেখক নিজেই বলেছেন-
‘পৃথিবীতে সবই হয়ত পুরনো হয়ে যায়, কিন্তু প্রেম পুরনো হয় না। প্রেম একই সঙ্গে চিরাচরিত ও আধুনিক।’১
তিনি সর্বদাই যৌবনের পক্ষে, মানসিক সম্পদে সমৃদ্ধ যুবক-যুবতীর পক্ষে। তাঁর গল্পে একদিকে যেমন আছে দেহাশ্রিত ভোগবাদী প্রেম, অন্যদিকে তেমনি প্রতিফলন ঘটেছে বিশুদ্ধ ইন্দ্রিয়াতীত রোমান্টিক প্রেমের। দেহকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দেহাতীত প্রেমে তার উত্তরণ ঘটেছে। লেখক বলেছেন, ছাত্র বয়সে তিনি যেমন কবিতা লিখেছেন, তেমনি প্রেম পত্রও লিখেছেন প্রায় দু’তিন হাজার। প্রেমিকাদের প্রতি চিঠি লেখার এই অভ্যাসটা পরবর্তীকালে প্রেমের গল্প লেখার ক্ষেত্রে বিশেষ সহায়তা করেছিল। কল্পনা ও বাস্তবকে একত্রে অনায়াসে মিশিয়ে দেবার কৌশলটা যে প্রথম থেকেই তাঁর করায়ত্ত ছিল, এটুকু তাঁর প্রেমের গল্পগুলো পড়লেই বেশ বোঝা যায়।